নিউজ ডেস্ক

মনোনয়ন ঘোষণার দিনে কাফন গায়ে রাস্তায় নামল যুবদল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ১৫ আসনে নদভী নাকি মোতালেব— টানটান উত্তেজনা সাতকানিয়া-লোহাগাড়াজুড়ে। উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করেছেন দুই নেতার অনুসারিরা। এমন পরিস্থিতিতেই দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি নিয়ে কাফন পড়ে রাস্তায় নেমেছে লোহাগাড়া উপজেলা যুবদল ছাত্রদল।

রবিবার (২৬ নভেম্বর) লোহাগাড়া বটতলি মোটর স্টেশনে যুবদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করেন। উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মুসলিম উদ্দিন মিছিলটির নেতৃত্ব দেন এবং সাথে ছিলেন দক্ষিন জেলা ছাত্রদলের সদস্য উপজেলা ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী মিজবাহুল আজিম জোহাইর।
লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মুসলিম উদ্দিন বলেন, মরতেই যেহেতু হবে, সেই মরণ যেন স্মরণীয় হয়ে থাকে। সেই জন্য কাফনের কাপড় পড়ে ফ্যাসিবাদ ও অবৈধ এই সরকারের জুলুম-নির্যাতন, দুঃশাসন থেকে দেশবাসীকে রক্ষায় লোহাগাড়া থেকেই সর্বপ্রথম কাফনের কাপড় পড়ে সরকার পতনের একদফা আন্দোলন শুরু করছি। 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন