নিউজ ডেস্ক

আনোয়ারা উপজেলায় আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন,আনোয়ারা:

আনোয়ারা উপজেলা পরিষদের উদ্যোগে আসন্ন দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে “উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির” সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলার নিবার্হী কর্মকতা ইশতিয়াক ইমন ও সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী। এই সময় আরও উপস্থিত ছিলেন,আনোয়ারা থানার অফিসার ইনচার্জ,১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী, ২নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ্,৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন শরীফ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজৈনতিক নেত্রীবৃন্দ।ভক্তা তাদের বক্তব্যে বলেন
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আনোয়ারা উপজেলাকে
বিশৃঙ্খলামুক্ত রাখতে তাদের নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।উপজেলার মূল সড়কগুলোতে অযথা গাড়ি পাকিং ও অবৈধ মোটর বাইকের
বিরুদ্ধে অভিযান চালানো হবে,মোটর বাইক চালানোর
সময় ড্রাইভিং লাইসেন্স,হেলমেট,মোটর বাইক এর
ডকুমেন্ট অবশ্যই সাথে রাখতে হবে।অন্যথায় আইনানুগ
ব্যাবস্হা গ্রহন করবে থানা পুলিশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন