নিউজ ডেস্ক

বখতিয়ার পাড়া হযরত চারপীর আউলিয়া (রহ.) ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উদ্যোগে এলাকার মসজিদের ইমামদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদন,আনোয়ারা :

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান আনোয়ারা তথা বখতিয়ার পাড়া হযরত চারপীর আউলিয়া (রহ.) ফাজিল (ডিগ্রি) মাদরাসার উদ্যোগে অত্র এলাকার মসজিদের ইমামদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এম. এ কাইয়ুম শাহ্ ও সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ আবদুল হান্নান সাহেব। উক্ত সভায় আরো বহু ইমাম-ওলামা উপস্থিত ছিলেন। উক্ত সভায় চেয়ারম্যান এম. এ কাইয়ুম বলেন, শিক্ষার্থীদের দ্বীনি ইসলামের সঠিক শিক্ষার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে এবং ভুলভ্রান্তী পথে চলে না যায়। তিনি আরো বলেন, ইমামরা প্রতি জুমাবার এই ব্যাপারে সঠিক দ্বীনি শিক্ষা প্রচার করার।তিনি অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।উক্ত সভায় মাওলানা মোঃ আবদুল হান্নান বলেন, সঠিক শিক্ষার মাধ্যমে অত্র প্রতিষ্ঠান আগামীর স্মার্ট বাংলাদেশের স্মার্ট মানুষ তৈরিতে বদ্ধপরিকর। তিনি অত্র প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন।মোনাজাত ও মিলাদ-কিয়ামের মাধ্যমে অত্র অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা সমাপ্তি করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন