Tuesday, June 23, 2026

চকরিয়া হোটেল কক্সওয়ে ইন রেষ্টুরেন্ট এন্ড রেস্টুরেন্টের ক্যাফে শুভ উদ্বোধন

সোহেল আরমান,চকরিয়া প্রতিনিধি:

চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ের রোডস্থ
চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নের গয়ালমারা স্টেশনে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে খতমে কোরআন ও মিলাদের মাধ্যমে
শুভ উদ্বোধন করেন “হোটেল কক্স ওয়ে ইন রেস্টুরেন্ট এন্ড ক্যাফে” (সম্পূর্ণ নতুন আঙ্গিকে )।

এসময় উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ আল-কোরআন গবেষণা পরিষদ কক্সবাজার জেলা শাখার সেক্রেটারী মাওলানা হাফেজ তৈয়্যবুর রহমান সাঈদী।

আরো যারা উপস্থিত ছিলেন আজিজনগর পেট্রোল পাম্পের আল মদিনার হোটেল এন্ড রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী মোঃ আনোয়ার সাওদগর , হারবাং গয়ালমারা দাখিল মাদ্রাসার সভাপতি আলী আহমদ, গয়ালমারা মসজিদুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আলী, মাদ্রাসার সিনিয়র সদস্য নাসির উদ্দিন।
এবং আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এর নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হারবাং হামেদিয় দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আবুল বাশার ।

চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে ইতিহাসে হোটেল কক্সওয়ে ইন বেশ ঐতিহ্যবাহী। প্রায় ৫ বছরের ও বেশি সময় ধরে তার ঐতিহ্য বয়ে নিয়ে চলছে হোটেল কক্স ইন রেষ্টুরেন্ট এন্ড ক্যাফে।

বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল হাকিম চৌধুরী ও জাফর উল্লাহ সাহেবে সহ কয়েকজন ব্যবসায়ীদের হাত ধরেই হোটেলের শুভ সূচনা হয়। চকরিয়া, হারবাং, আজিজনগর বাসিন্দাদের হোটেল কক্সওয়ে ইন রেষ্টুরেন্ট এন্ড ক্যাফে ভরসা রাখতে পারবেন, মানুষ চোখ বন্ধ করেই এই হোটেলের খাবারের মানের উপর আস্থা রাখতে পারবেন।

চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ের গাড়ির ড্রাইভার ‌ও এলাকার মানুষদের দিন শুরু হচ্ছে যেন হোটেল কক্সওয়ে ইন রেষ্টুরেন্ট এন্ড ক্যাফে নানান রকমের ভর্তা, হরেক রকমের মাছ, বিভিন্ন ধরনের সবজির আইটেম, লোভনীয় স্বাদের মুরগী কারী, মনোমুগ্ধকর স্বাদের গরুর কালাভুনা সহ বাহারী আইটেম খাবারপ্রিয় মানুষদের দুপুরের খাবারকে করছে অন্যরকম চিত্তাকর্ষণ।এছাড়াও থাকছে – চিকেন বিরিয়ানী, গরুর বিরিয়ানী, কাচ্চি বিরিয়ানী, তেহারী সহ নানা আইটেম।

বিকেলে থাকছে ফাস্টফুড প্রিয় মানুষদের জন্য টিকা কাবাব,গরুর চাপ, মুরগীর চাপ, গ্রিল, বাটার নান, সহ আরো মুখরোচক আইটেম ও সকল ধরনের দই মিষ্টি । যা পুরো চকরিয়া সহ আশে পাশের সব এলাকার মানুষদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়।

হোটেল কক্স ইন রেষ্টুরেন্ট এন্ড ক্যাফে একটি ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট, প্রায় ৫ বছর এই হোটেল তার ঐতিহ্য ধরে রেখে মানুষকে দিচ্ছে সন্তোষজনক স্বাদ।

হোটেল কক্স ইন রেষ্টুরেন্ট এন্ড ক্যাফের স্বত্বাধিকারী মোঃ জিয়াবুল হোসেন জানান খাবারের গুণগত মান ঠিক রেখেই আপনাদের সেবা দিয়ে যাব ইনশাআল্লাহ। সবাইকে আসার আমন্ত্রণ রইল,এখানে বিভিন্ন অনুষ্ঠানের খাবারের পার্সেল অর্ডার নেওয়া হয়।##

  • সর্বশেষ
  • পঠিত