
জহিরুল ইসলাম সুমন,কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে মারকাযুত তাহফিযিল কুরআনিল কারীম মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (১৮ ডিসেম্বর)সকালে মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। প্রবীন সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একে এম সামছু উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা মোঃ মুজিবুর রহমান,
খালেদ সাইফুল্লার সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল কুদ্দুস।
হিফজ বিভাগ থেকে কোরআনে হাফেজ হিসেবে মোঃ সাইদুল ইসলাম ফাহিম পাটোয়ারী কে পাগড়ি ও কেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও
প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এছহাক ও মোঃ হাসান ইমাম রিপন প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

