, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 93%

নাচোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মোঃ মনিরুল ইসলাম,নাচোল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের উত্তর মুল্লিকপুর থেকে মরদেহ উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ।
নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, সোমবার সকালে উপজেলার বাহির মল্লিকপুর গ্রামের পাশের বিলে এক ব্যক্তির রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহতের শরিরে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রবিবার রাতে বিলের মধ্যে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি ফতেপুর ইউপির উত্তর মুল্লিকপুর গ্রামের ফাকু মন্ডলের ছেলে জাহির উদ্দিন (৫৫) বলে জানা গেছে। আজ সোমবার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত