চান্দগাঁওয়ে জুয়া খেলার উপকরণসহ ৩ জুয়াড়ি আটক

রনি পারভেজ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সিএমপি চান্দগাঁও থানার অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ আটক ০৩ জন।

সিএমপি চান্দগাঁও থানার এসআই শরীফ উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন হামিদুর শাহাজী মাজারের পূর্ব পাশে আজাদের ক্ষেত খামার ঘরে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ মোঃ নুরু, মোঃ ইয়াছিন ও মোঃ ইসমাইলকে আটক করেন।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার রাতে চান্দগাঁও থানার এস আই শরীফ উদ্দিন (শাওন) সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। খামার ঘর হতে জুয়া খেলা অবস্থায় ৩ জুয়ারি কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকাসহ জুয়া খেলার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

[recent_tabs]