
নিজস্ব প্রতিবেদকঃ
ফটিকছড়িতে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে ভূজপুর থানা পুলিশ। গত বুধবার দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজার জনতা স্টোর এর সামনে থেকে চেক পোস্ট চলাকালীন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি ফাইভস্টার পিস্তল ও ১৫ রাউন্ডগুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-ফেনীর ছাগলনাইয়া থানার শুভ পুর ইউপির পূর্ব জয়পুর গ্রামের মৃত আবদুর রবের ছেলে আলমগীর হোসেন(৩৩) ও একই ইউপির জয়ঁচাদপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে মো. কামরুল(২৭)।
ভূজপুর থানার ওসি মো. কামরুজ্জামান গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এ ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করা হচ্ছে।

