
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের কাছে ভোট প্রার্থনা, উঠান বৈঠক, কুশল বিনিময়, ও প্রচার প্রচারণায় সরগরম কক্সবাজার -২ আসনের (মহেশখালী-কুতুবদিয়া) অলিগলি। এই আসনটি বর্তমান সরকারের পেষ্টিস ইস্যুর আসন হয়ে দাঁড়িয়েছে। মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প, গভীর সমুদ্র বন্দর সহ এক গুচ্ছ উন্নয়ন মূলক প্রকল্প হচ্ছে উক্ত মহেশখালী উপজেলায়। তাই আসনটি হাত ছাড়া করতে চাইনা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এই উপজেলায় আওয়ামী লীগের প্রধান পুঁজি উন্নয়ন। তাই আওয়ামী লীগ সভানেত্রীর মার্কা নৌকা তারই প্রার্থী দুইবারের সাংসদ আশেক উল্লাহ রফিককে জয় করতে কোমর বেঁধে মাঠে নেমেছে আওয়ামীলীগ, সহযোগী সংগঠনসহ সর্বস্তরের লোকজন।
আশেক উল্লাহ রফিকের নীতি আদর্শ, সুখে-দুঃখে সাধারণ মানুষ তাকে মনখুলে কথা বলতে পারায় ভোটারদের মাঝে সাড়া ফেলেছেন তিনি। যা নির্বাচনের মাঠে এসে আশেক উল্লাহ রফিকের এক মাত্র শক্তি হিসেবে কাজ করছে। উঠান বৈঠকে নারী ভোটারদের নিশ্চিত করতে মাঠে নেমেছে নৌকা প্রতীকের সহধর্মিণী।
এই আসনে বিএনপি জামায়াত অংশগ্রহণ না করায় নৌকা বিজয়ের পথে খুব সহজ ছিল। তবে এই সহজটাকে কঠিনে পরিনত করেছেন মহেশখালী উপজেলা আওয়ামীলীগ পরিবারের সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) পার্টির মনোনীত প্রার্থী শরীফ বাদশা। তিনি নোঙর প্রতীক নিয়ে সমান তালে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে শরীফ বাদশা ও তার কর্মী সমর্থকেরা বিভিন্ন পথসভায় নৌকার মাঝি আশেক উল্লাহ রফিকের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে অভিযোগের আঙ্গুল তুললেও নৌকার মাঝি এর পাল্টা কোন জবাব না দিয়ে নির্বাচনের পরিবেশ শান্ত রেখেছেন।
তাদের দুই জনের প্রচার প্রচারণা নির্বাচন মাঠ পর্যায়ে জমে উঠেছে। তারা নিজেদের বিজয় নিশ্চিত করতে ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তবে ভোটার উপস্থিতি নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন প্রার্থীরা। দুই প্রার্থী ছুটছেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে।
এদিকে কক্সবাজার -২ আসনের (মহেশখালী-কুতুবদিয়া) কাগজে কলমে আরো বেশ কিছু প্রার্থী থাকলেও সাধারণ ভোটারদের মুখে দ্বিমুখী লড়াইয়ের আভাস মিললেও নৌকা ও নোঙর মার্কার দৌড়ঝাঁপ চোখে পড়ার মতো। মহেশখালী-কুতুবদিয়া সাধারণ ভোটারদের আলোচনা সুষ্ঠু নির্বাচন নিয়ে। বিএনপি জামায়াত মাঠে না থাকায় ভোটার উপস্থিতি নিয়েও কৌশলে আগাচ্ছেন প্রার্থীরা।
ইতোমধ্যে মহেশখালী-কুতুবদিয়ার বিভিন্ন জায়গায় পথসভা, নির্বাচনকালীন অস্থায়ী কার্যালয় স্থাপন করে প্রচার প্রচারণা চালাচ্ছেন নৌকা প্রতীক প্রার্থী আশেক উল্লাহ রফিক ও নোঙর প্রতীক প্রার্থী শরীফ বাদশা।

