, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 84%

স্কুলে নির্বাচনী ক্যাম্প, সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক,

পটিয়ায় সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী নির্বাচনী ক্যাম্প করার অভিযোগ পাওয়া গেছে। পটিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া জনি জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো প্রার্থী নির্বাচনী ক্যাম্প করার সুযোগ নেই। ইতোমধ্যে ছনহরা মঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথ ও মাঠে যে ক্যাম্পটি করা হয়েছে তা সরিয়ে নিতে নোটিস জারি করা হয়েছে। যদি ক্যাম্পটি সরিয়ে না নেওয়া হয় তা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত