
খন্দকার মহিবুল হক, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা-চাদপুর মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিন উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে পড়ে দুটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলরুট ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সোয়া দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় কোনো প্রাণহানি না হলেও দুমরে মুচড়ে গেছে সিএনজিঅটোরিক্সা দু’টি। দুর্ঘটনা কবলিত লরিটিকে লালমাই হাইওয়ে ফাঁড়িতে উদ্ধার করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন, রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার। তিনি জানান, আজ সকাল সকাল ৭টার দিকেীই দুর্ঘটনাটি ঘটে। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রেলক্রসিংয়ের ওপর দুটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়।সকাল ৯টা ২০ মিনিটের সময় আমরা রেললাইন ক্লিয়ার করেছি। এখন যান ও ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান, সকাল ৭টায় দুর্ঘটনাটি ঘটে। লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলক্রসিংয়ের ওপর দুটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। যে কারণে ঢাকা থেকে চট্টগ্রামগী রেললাইনটি বন্ধ হয়ে যায়। সকাল ৯টা ২০ মিনিটের সময় আমরা রেললাইন ক্লিয়ার করেছি। এখন যান ও ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

