পটিয়ায়, স্বতন্ত্র প্রার্থীকে জুতা নিক্ষেপ, ভাইকে ‘কান ধরে উঠ বস’

নিজস্ব প্রতিবেদকঃ

 

চট্টগ্রামের পটিয়ায় ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীকে উৎসুক জনতা জুতা নিক্ষেপ ও প্রার্থীর ভাইকে কানে ধরে উঠ বস করানোর ঘটনা ঘটেছে। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় এ জুতা নিক্ষেপের ঘটনা ঘটে।

 

বিক্ষুব্ধ জনতার তোপের মুখে স্বতন্ত্র প্রার্থী রাস্তায় একঘণ্টা অবরুদ্ধ ছিলেন। স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে থাকা পটিয়া উপজেলা আওয়ামী বিতর্কিত নেতা এম এ এজাজের বিরুদ্ধে স্লোগান দেন এবং গাড়ি থেকে নামিয়ে দেওয়ার দাবি জানান।

 

এসময় বিক্ষুব্ধ জনতা প্রার্থীর অন্যতম সহযোগী এজাজকে ইয়াবা সম্রাট বলে স্লোগান দিতে থাকেন। স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর গাড়ি লক্ষ্য করে জনতা জুতা নিক্ষেপ করে। ঘটনার সময় সড়কের দুইপাশে গাড়ি চলাচল আধঘণ্টা মত বন্ধ হয়ে যায়।

 

স্বতন্ত্র প্রার্থী এক ঘণ্টা অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম হোছাইন রানাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে সড়ক থেকে সরিয়ে দেন এবং প্রার্থীকে নিরাপদে যেতে সহযোগিতা করেন। জুতা নিক্ষেপের এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর ভাই ফজলুল হক চৌধুরী

[recent_tabs]