Tuesday, June 23, 2026

বিএনপি সব হারিয়ে শোকসাগরে নিমজ্জিত

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বিভিন্নভাবে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত। তাদের অগ্নিসন্ত্রাসের সঙ্গে যুক্ত হয়েছে গুজব সন্ত্রাস। কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না।

আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সব কিছু হারিয়ে শোক সাগরে নিমজ্জিত। এখন আর তাদের সামনে কিছু নেই। কালো পতাকার সঙ্গে কালো ব্যাজ ধারণ করতে বলব। কালো ব্যাজ ধারণ করলে ষোলোকলা পূরণ হবে।

 

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, পারভীন জামান কল্পনা প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পঠিত