কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে কলেজ ছাত্রীর মৃত্যু-১ ছাত্র আহত-১

মোঃআলমগীর আজিজ,টেকনাফ প্রতিনিধিঃ

 

 

কক্সবাজার টেকনাফ মেরিনড্রাইভ বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ পড়ুয়া ছাত্রী ফারহানা আফরিন শিফা নিহত ও কলেজ ছাত্র শাহিদুল আমিন তানিব আহত।

 

সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১টার সময় মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল নিয়ে কক্সবাজার হয়ে টেকনাফ আসার পথে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।

 

জানা যায় শিক্ষক আবছার উদ্দিনের মেয়ে ফারহানা আফরিন শিফা, রামু থানার গর্জনিয়া কচ্ছপিয়া ইউনিয়ন এলাকার মাস্টার পাড়া ৩নং ওয়ার্ড এবং কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী এইচ এসসি পড়ুয়া শিক্ষার্থী বলে জানান।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আহত যুবক কক্সবাজার সদর ইসলামাবাদ এলাকার বাসিন্দা শহিদুল আমিন (তানিব)। তিনি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।

 

টেকনাফ বাহারছড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়ে বলেন, আহত যুবক কথা বলতে পারছে না। তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

[recent_tabs]