পটিয়ায় পরিবারের ওপর অভিমানে যুবকের আত্মহত্যা

মোঃ সোহেল, ষ্টাফ রিপোর্টার:

 

 

চট্টগ্রাম পটিয়া উপজেলা কুসুমপুরা ইউনিয়নে পরিবারের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আজাদ হোসেন হৃদয় নামের (২৬) এক যুবক।

 

সোমবার (২২ জানুয়ারী) উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের উত্তর হরিণখাইন গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, নিহত আজাদ হোসেন হৃদয় (২৬)মোহাম্মদ হোসেনের ছেলে।

 

পরিবারের সূত্রে জানা যায় রাতে মায়ের সাথে কথাকাটাকাটির এর পর্যায়ে ঘর থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি, সকালে অনেক খোজাখুজি পর বাড়ির অদূরে মাঠে তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

 

পটিয়া থানার ওসি তদন্ত যানান৷ আমরা সকালে জানতে পারি একটি ছেলের লাশ ঝুলন্ত অবস্থা পাওয়া গেছে, থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেরন করা হয়েছে। প্রাথমিক ভাবে এটি আত্নহত্যা বলে জানিয়েছে পুলিশ।

[recent_tabs]