Tuesday, June 23, 2026

১টাকায় বৃক্ষরোপণের কেন্দ্রীয় কমিটি ঘোষণা 

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

পরিবেশবাদী সংগঠন এক টাকায় বৃক্ষরোপণের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। উপদেষ্টামন্ডলীর সম্মতিক্রমে ও নির্বাহী সভাপতি স্বাক্ষরিত প্যাডে শনিবার (২৭ তারিখ) রাত ১২টায় সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেইজে এই কমিটি ঘোষণা করা হয়। এতে বলা হয়- এক টাকায় বৃক্ষরোপণ জন্মলগ্ন থেকে পরিবেশ রক্ষায় অঙ্গিকারবৃদ্ধ। তার ধারাবাহিকতায় সাংগঠনিক কাজ আরও গতিশীল করতে আগামী এক বছরের জন্য (২০২৩-২৪) কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হলো।

 

এতে শেখ আব্দুল্লাহ ইয়াছিনকে সভাপতি ও মোঃ মিজান উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি নুরুল আবেদীন রাকিব, যগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান,ট্রেজারার রাফি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইফতেখার চৌধুরী আবির, চিফ এক্সিকিউটিভ মেন্বার নাসরিন জাহান দিপা, এক্সিকিউটিভ মেম্বার নিলুফা ইয়াসমিন।

 

শেখ আব্দুল্লাহ ইয়াছিন বলেন, এক টাকায় বৃক্ষরোপণ জন্মলগ্ন থেকে পরিবেশ রক্ষা ও এসডিজির ১৩নং লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করে আসছে। নতুন কমিটি চেষ্টা করবে সে ধারাবাহিকতা ধরে রাখতে। পরিবেশ রক্ষায় আমাদের ভিন্ন ধর্মী কিছু কার্যক্রমের পরিকল্পনা আছে।সকলের সহযোগিতা পেলে তা বাস্তবায়ন করা সম্ভব।

 

নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মিজান উদ্দিন বলেন, আমাকে বিশ্বাস করে সংগঠনের এতবড় দায়িত্ব অর্পণ করায় এক টাকায় বৃক্ষরোপণ এর প্রতি কৃতজ্ঞতা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে সবুজায়ন করতে কাজ করে যাব।

 

 

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে পরিবেশ রক্ষা, দেশে ২৫শতাংশ বনায়ন নিশ্চিত ও এসডিজি ১৩নং লক্ষ্যমাত্রা পূরণে কাজ করে যাচ্ছে এক টাকায় বৃক্ষরোপণ। বিভিন্ন স্কুল কলেজে বৃক্ষরোপণ ক্যাম্পেইন, জন সচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। বর্তমানে ৫হাজারের অধিক গাছ রোপণ করতে সক্ষম হয়েছে দাবি সংগঠনটির সদস্যদের।

  • সর্বশেষ
  • পঠিত