Tuesday, June 23, 2026

চট্টগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রনি পারভেজ :(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

 

 

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আব্দুল জব্বার (২৮) খুলশী থানা এলাকার বাসিন্দা।সোমবার (২৯ জানুয়ারি) ভোর ৪টায় পাহাড়তলীর গ্রিনভিউ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ। তিনি বলেন, বাকলিয়া থানার মাদক মামলায় অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালত আব্দুল জব্বারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আজ ভোর রাতে তাকে পাহাড়তলী থানাধীন গ্রিনভিউ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত