
নিজস্ব প্রতিবেদকঃ
গত সোমবার (১২-০২-২৪ইং) বিকাল ৩ ঘটিকায় বোয়াল খালীস্হ বোয়াল খালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্রী ড হাসান মাহমুদ এম পি । বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম এম পি, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্হিত ছিলেন চট্টগ্রাম আট আসনের সাংসদ কর্মবীর আলহাজ্ব আবদুচ সালাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব বোরহান উদ্দিন এমরান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আলহাজ্ব আবদুল কাদের সুজন,বোয়াল খালী আওয়ামীলীগের সাবেক সি: সহ সভাপতি রেজাউল করিম বাবুল, বোয়াল খালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম উদ্দিন। আরও অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উক্ত স্মরণ সভার সভাপতিত্ব করেন বোয়াল খালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। স্মরণ সভার অনুষ্টানের উপস্হাপনা করেন বোয়াল খালি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বোয়াল খালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো রেজাউল করিম রাজা। পররাষ্ট্র মন্রী ড.হাসান মাহামুদ বলেন, বীরমুক্তি যোদ্ধা মোসলেম উদ্দিন আহমদ কর্মী থেকে আওয়ামীলীগের নেতা হয়েছেন। তিনি বিশ বছরের অধিক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন । তিনি অনেক আওয়ামীলীগের নেতা তৈরি করেছেন। মোসলেম ভাইয়ের মতো নেতা তৈরি হওয়া বড়ই দুষ্কর।

