সাতকানিয়ায় পা কাটা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মোঃ আরিফুল ইসলাম,দক্ষিণ চট্টগ্রাম বিশেষ প্রতিনিধিঃ

 

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার সুবেদার ভাঙ্গা নামক স্থানে এক যুবকের পা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০:৩০ মিনিটে সাতকানিয়া থানাধীন পৌরসভা সুবেদার ভাঙ্গা নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যাক্তির নাম শাহাবুদ্দিন, তিনি সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা নুর আহম্মদের ছেলে।

 

সাতকানিয়া থানার এসআই (নিরস্ত্র) শাহরিন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করছেন এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

[recent_tabs]