বোয়ালখালীতে ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৪ উদযাপন

মো নুরুল্লা সবুজ,চট্টগ্রাম ,বোয়ালখলী উপজেলা প্রতিনিধিঃ

 

নিজস্ব প্রতিবেদকঃ ঐতিহাসিক ৭ই মার্চ, ২০২৪ উদযাপন উপলক্ষে বোয়ালখালী উপজেলা প্রশাসনের এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার ৭ মার্চ, সকাল ১০ টায় উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা সহকারি কমিশনার ভূমি নুরসাত ফাতেমা চৌধুরী। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আছহাব উদ্দিন, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডাঃ সেতু ভূষণ, বীর মুক্তিযোদ্ধা বন গোপাল দাশসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তরা বলেন বাঙ্গালী জাতিকে শৃঙ্খলমুক্ত করতে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে সামগ্রিক দিক নির্দেশনা ছিল মুক্তির পাথেয় উল্লেখ করে তিনি সেই অমিয় বাণী থেকে অনুপ্রেরণা গ্রহণ করে জাতির অর্থনৈতিক মুক্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্য হয়ে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

 

এর উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন পুষ্পমাল্য অর্পণ করেন।

[recent_tabs]