
চট্টগ্রাম সাতকানিয়া প্রতিনিধিঃ
এই বছরে শেষের দিকে সাতকানিয়া উপজেলা পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণার কথা রয়েছে।ইতিমধ্যে যে সকল প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহন করবে তারা মাঠ গোছানোর কাজে নেমে পরেছে। প্রার্থীতাও ঘোষণা করেছে অনেকে।
তারমধ্যে সাতকানিয়া উপজেলার সচেতন মহলের দাবির মুখে আসন্ন উপজেলা নির্বাচনে সাতকানিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করলেন,মোহাম্মদ কামাল উদ্দিন।
তিনি উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করছেন। নির্বাচিত হলে সাতকানিয়া উপজেলা কে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর উপজেলা হিসেবে উপহার দেয়ার বিষয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেন।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে যুবলীগ নেতা কামাল উদ্দিন বলেন রাজনীতির পাশাপাশি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে আমি দ্বিতীয় বার ভাববো না। রাজনীতি করতে হলে সাধারণ মানুষ ও সুবিধা বঞ্চিত মানুষের সংস্পর্শে থেকেই রাজনীতি করতে হবে। রাজনীতি ও জনপ্রতিনিধি একে অন্যের পরিপূরক আমি উপজেলাবাসীর কল্যানে নিজেকে জনতার কাছে সমর্পণ করতে চাই। সাতকানিয়া উপজেলাকে আধুনিক হিসেবে রুপান্তরিত করতে চাই। সামাজিক অবক্ষয় দূর করতে চাই। মাদককে দূরে ঠেলে দিয়ে যুবকদের শিক্ষা ও খেলাধুলায় উৎসাহিত করতে চাই। এ জন্য দলমত নির্বিশেষে সকলের দোয়া ও ভালোবাসা দরকার।
মোহাম্মদ কামাল উদ্দিন,বাংলাদেশ আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে জড়িত,রাজনীতির পাশাপাশি ব্যবসায়ীদের সুবিধার্থে
সাতকানিয়া পৌর ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। তাছাড়া ছাত্র জীবনে সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও সাতকানিয়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডি সাবেক সদস্য, সদস্য পিটিএ, সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।সাবেক সহ-সভাপতি, ম্যানেজিং কমিটি, রুপকানিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মত বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি বিগত দিনে অনেকগুলো সংগঠনের সাথে জড়িত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন এবং করোনার সময় বিভিন্ন শ্রেণীর মানুষদের কে ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য সহযোগিতা করেন, করোনা কালীন লাশগুলো ওনার নেতৃত্বে দাফন হতেন,বন্যায় ও মানুষের পাশে ছিলেন আগামীতেও এভাবে মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে চাই সকলের দোয়া ও ভালোবাসায় আগামীর পথ সুগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

