বঙ্গবন্ধুর সহচর মুক্তিযুদ্ধের সংগঠক জহুর আহমেদ চৌধুরীর স্মরণ সভা–১ জুলাই, সোমবার, বিকাল ৪টায়, চট্টগ্রাম একাডেমি হল

বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি কতৃক গঠিত থানা কমিটির যৌথ উদ্যোগে উপমহাদেশে অন্যতম রাজনৈতিক বঙ্গবন্ধুর সহচর মুক্তিযুদ্ধের সংগঠক বীর চট্টগ্রামের বীরত্ব গাঁথা ইতিহাসের সিংহ পুরুষ জননেতা মরহুম জহুর আহমেদ চৌধুরীর ৫০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, প্রধান আলোচক, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সদস্য একে এম ওসমান গনি,কেন্দ্রীয় প্রধান বক্তা,বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির আহবায়ক সাংবাদিক মো. কামাল উদ্দিন,

বিশেষ অতিথি,

মহানগর যুগ্ম আহবায়ক,হাবিবউল্লাহ চৌধুরী ভাস্কর, শাহ আলম সিকদার,

সভাপতিত্ব করবেন খুলশী থানা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, পরিবারের পক্ষ থেকে উপস্থিত থাকবেন জহুর আহমেদ চৌধুরীর সন্তান সাবেক ছাত্র লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সম্মানিত প্রতিনিধিগণ। অনুষ্ঠান পরিচালনা করবেন কোতোয়ালি থানা কমিটির আহবায়ক আবছারুল হক, আলোচনায় অংশ নেবেন নগর কমিটি ও থানা কমিটির নেতৃবৃন্দ। পাশাপাশি সম্মানিত অতিথি আরো উপস্থিত থাকবেন, ওয়াসার সাবেক প্রধান প্রকৌশী ইন্জিনিয়ার মোহাম্মদ জাভেদ, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব মুনছুর আলম পাপ্পী, লেখক ও রাজনৈতিক কবি মঈন উদ্দিন মহসিন।

স্মরণ সভা সফল করার লক্ষে বঙ্গবন্ধু সৈনিক লীগের সংশ্লিষ্ট সকল ও জননেতা মরহুম জহুর আহমেদ চৌধুরীর ভক্ত এবং রাজনৈতিক অনুসারীদেরকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের মহানগর আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক স্মরণ সভা সমন্বয়ক মোঃ শাহ আলম সিকদার।

[recent_tabs]