চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট-২৪ এর ‘প্লেয়ার ড্রাফট’ অনুষ্ঠিত 

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে চট্টগ্রামে ৩য় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম মিড়িয়া ক্রিকেট ফেস্ট-২০২৪ আজ সোমবার ২৫ নভেম্বর নগরীর অভিজাত বারকোড ফুড় জংশনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার ড্রাফট সিরিমনি।চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট-২৪ অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহনকারী ৮ টি দলের স্বত্তাধীকারী ও তাদের প্রতিনিধিবৃন্দ অংশ নেয়।

চট্টগ্রাম মিডিয়া ফেস্ট-২০২৪ আয়োজক কমিটির প্রধান তানভীর হায়দার বলেন, প্রথম বার আয়োজনের পর চট্টগ্রামে এই টুর্নামেন্ট বেশ আলোড়ন সৃষ্টি করে তারই ধারাবাহিকতায় ২য় বারের মত চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। এইবার রেজিষ্ট্রেশনের জন্য ১৭২ জন আবেদন করলেও ১০২ জনকে নিয়ে ৮ টি দলে ভাগ করা হয়েছে। সবাইকে মাঠে এসে খেলা উপভোগ করার আহবান ও জানান তিনি। এবারের টুর্নামেন্টে টাইটেল স্পন্সর থাকছে মুন্নাস একাডেমি

[recent_tabs]