আবাসিক হোটেল মালিক সমিতির শপথপাঠ অনুষ্ঠান

চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) এর ফলাফল ঘোষণা ও শপথপাঠ অনুষ্ঠান ২১ ডিসেম্বর শনিবার রাত ৮ টায় নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সাগীর।

শপথপাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব ছালামত আলী। পত্র হস্তান্তর করেন নির্বাচন কমিশনার আলহাজ্ব মোশারফ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা সালেহ আহমেদ সোলেমান ও মোহাম্মদ এয়াকুব। নির্বাচনে সভাপতি হিসেবে হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ নুরুল কবির নির্বাচিত হয়েছেন।

কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন সহ সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, লায়ন মোঃ নুরুল আবছার, কাজী মোঃ ইব্রাহিম, আলহাজ্ব আসফাক আহমেদ, মাহফুজ কামাল, সৈয়দ নুর, অর্থ সম্পাদক অধ্যক্ষ আ.ন.ম আবদুশ শাকুর, সহ সম্পাদক আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম শাহীন, সালাহ উদ্দিন আহমেদ চৌধুরী, জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক লায়ন মোঃ মাহতাব উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিউল আজম, দপ্তর সম্পাদক মোঃ রফিক উদ্দিন, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক হারুন উর রশিদ, আইন বিষয়ক সম্পাদক এ.এম মহিউদ্দিন আহমেদ সিদ্দিকী, কার্য্যনির্বাহী সদস্য সাজ্জাদুল করিম চৌধুরী, মোঃ হারুন মিয়া, আহছান আলী সিদ্দিকী, হুমায়ুন কবির, মোঃ ইউসুফ আলী।

Previous article
Next article
চসিক মেয়রের সাথে চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টার পাহারাদার কল্যাণ সমিতির সৌজন্য সাক্ষাত দেশের উন্নয়নের স্বার্থে বন্দরের উন্নয়ন করা অনস্বীকার্য – ডা: শাহাদাত হোসেন স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : আজ ২২ ডিসেম্বর সকাল ১১টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টার পাহারাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। মেরিন কন্ট্রাক্টার পাহারাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উচ্চ আদালতের ২০০৯ সালে মহামান্য হাইকোর্ট সমিতির পক্ষে রায় প্রদান করেন। মামলার রায় সম্পর্কে মেয়রকে লিখিত আকারে সমিতির নেতৃবৃন্দরা অবহিত করেন। তার উত্তরে মাননীয় মেয়র সমিতির নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়ে এবং সমিতির সদস্যদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিশ্চয় দাবি মেনে নেবেন বলে আশা প্রকাশ করেন। অচিরেই তিনি বন্দর কর্তৃপক্ষের সামনে এ বিষয়ে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন নেতৃবৃন্দকে। তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর আওয়ামী স্বৈরাচারীর দোসররা স্মার্গ্লিং-এর নিরাপদ স্থান বলে ব্যবহার করেছে। বর্তমানে আমরা তা কখনো হতে দেবো না। দেশের উন্নয়নের স্বার্থে বন্দরের উন্নয়ন করা অনস্বীকার্য। কারণ এটি একে অপরের পরিপূরক। আন্তর্জাতিক বন্দর হিসেবে সমিতির সকল সদস্যদের উপযুক্ত ও ন্যায্য পাওনাসহ মজুরির ক্ষেত্রে আন্তর্জাতিক মানদন্ড হওয়া উচিত। এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ মনির হোসেন, মো: কামরুল হাসান, নজরুল ইসলাম চৌধুরী, মো: গিয়াস উদ্দিন, মোঃ মজিদ, মোঃ ফারুক হোসেন, মোহাম্মদ আজম, মোহাম্মদ ইয়াসিন, প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ কল্যাণ সমিতির পক্ষ থেকে মাননীয় মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
[recent_tabs]