পৌর দোহাজারীতে শিমের বাম্পার ফলনে খুশি কৃষক

মোহাম্মদ তারেক,চট্টগ্রাম প্রতিনিধিঃ

 

চট্টগ্রামের চন্দনাইশ এর পৌর দোহাজারীতে চলতি মৌসুমে শিমের বাম্পার ফলন হয়েছে। এ ছাড়া গত বছরের তুলনায় এ মৌসুমে শিমের বাজারদর ভালো থাকায় কৃষকরা ব্যাপক লাভবান হচ্ছেন। এসব শিম স্থানীয় চাহিদা মিটিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন বাজারে সরবরাহ হচ্ছে। এর ফলে একদিকে শিম চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে, অন্যদিকে তাদের আর্থিক সচ্ছলতাও বৃদ্ধি পেয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর পৌর দোহাজারী জুড়ে ১১৬০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে, আর শিমের আবাদ হয়েছে তার মধ্যে কার্তিকা জাতের শিমের আবাদ হয়েছে ১৬০ হেক্টর,

শিমচাষিরা জানান, মাটি ও আবহাওয়া এ বছর শিম চাষের জন্য অনুকূলে ছিল। ফলে শিমের ভালো ফলন হয়েছে। কৃষকদের বিস্তীর্ণ খেতজুড়ে শিমের সমারোহ চোখে পড়ছে। শিম সংগ্রহ ও বাজারজাত করতে তারা এখন ব্যস্ত সময় পার করছেন। কুয়াশা যত বৃদ্ধি পাবে, ফলন ততই বাড়বে বলে জানান চাষিরা সরেজমিনে গিয়ে দেখা গেছে,দিয়াকুল, লালাটিয়া, জামিজুরি,সাঙ্গুনদীরচর ঘুরে বিস্তীর্ণ মাঠজুড়ে শিমেরখেত। এখানকার সহস্রাধিক চাষি শিম চাষ করেছেন। খেত থেকে শিম তোলার কাজ চলছে পুরোদমে, এই বছর লাভ হবে বলে ধারণা করছেন একই এলাকার সবজিচাষি মো: শাহজান বলেন, চন্দনাইশ উপজেলার মধ্যে দোহাজারী পৌরসভা সবজি উৎপাদনের জন্য প্রসিদ্ধ।

এই গ্রামে প্রতিবছর সব ধরনের সবজি এর পাশাপাশি শিমের আবাদ হয়। শীতের মৌসুমে এখানকার অনেক কৃষক শিম চাষ করে জীবিকা নির্বাহ করেন। এর ফলে তারা আর্থিকভাবে অনেক সচ্ছল হয়ে উঠছেন এই এলাকার বিভিন্ন বিলে উৎপাদিত শিম স্থানীয় চাহিদা মিটিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন আড়তে সরবরাহ করা হচ্ছে। বর্তমানে প্রতিটি বাজারে ও আড়তে শিম ভালো মূল্যে বিক্রি হচ্ছে। এতে কৃষকরা অনেক বেশি লাভবান হচ্ছেন।’

দোহাজারী ব্লকের উপসহকারী কৃষি অফিসার -সৈকত বড়ুয়া/চট্টল ভয়েস কে বলেন, ‘চলতি মৌসুমে দোহাজারী পৌরসভার ১৬০ সেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় শুরু থেকে শিমের উৎপাদন ভালো হয়েছে। অন্যদিকে গত বছরের তুলনায় চলতি বছর শিমের বাজারদর বেশি হওয়ায় কৃষকরা অনেক বেশি লাভবান হচ্ছেন। খেতের রোগবালাই দমন ও উৎপাদন বৃদ্ধি করতে উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে।

[recent_tabs]