
রাফি চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডে মান্দারীটোলায় ৩ জানুয়ারি-২০২৪-২৫, শুক্রবার বিকেলে ৪ ঘটিকায় বাড়বকুণ্ডে মান্দারীটোলায় এলাকায় মাঠে অনুষ্ঠিত হয়েছে এর মান্দারীটোলা ফ্রেন্ড সার্কেল মিনিবার ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য ও মহানগর যুবদলের প্রচার সম্পাদক এবং জাতীয় দৈনিক চেতনা পত্রিকার উপ- সম্পাদক মোঃ সুজায়েত আলী চৌধুরী। সভাপতিত্বে ফাইনাল খেলায় যুবদলের নেতা মোঃ ইলিয়াছ এর মোঃ সালাউদ্দিনের পরিচারনায় খেলায় করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা,উপজেলা যুবদলের সদস্য সচিব সাহাবুদ্দীন রাজু, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন রাসেল,বিএনপি নেতা খুরশেদ আলম, রেজাউল করিম,ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সাইফুল,সাধারণ সম্পাদক একরামুল হক,মোঃ নাসির,মোঃ আক্তার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
খেলার মাঠে ফুটবল প্রেমীদের ভিড় জমাতে শুরু করে এবং স্থানীয় ক্রীড়া অঙ্গন ইতোমধ্যেই উৎসাহে মুখরিত। এই টুর্নামেন্ট যুবসমাজের কাছে শুধু একটি খেলা নয়, বরং একতা, বন্ধুত্ব এবং সততার প্রতীক হিসেবে কাজ করবে বলে আশা করেন। মান্দারীটোলায় এলাকায় আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে সকলের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।