মানিকছড়িতে অ’স্ত্রসহ লিবারেশন পার্টি সদস্য আটক

অংগ্য মারমা,মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

 

খাগড়াছড়ি মানিকছড়ি সীমান্তে গরমছড়ি এলাকায় গোপন সংবাদ ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে একটি দেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ অপ্রুচাই মারমা (৩০) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী সদস্যরা।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১টায় দিকে এই অভিযান পরিচালনা করেন যৌথবাহিনী। অপ্রুচাই মারমাকে অস্ত্রসহ আটক করে মানিকছড়ি থানা র্সোপদ করা হয়েছে।

মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ শেখ মামুদুল হাসান রুবেল বলেন, আটককৃত অপ্রুচাই মারমাকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসা করলে, সেই নিজেকে মগ লিবারেশন পার্টির কালেক্টর বলে দাবী করেন। অবৈধ ভাবে অস্ত্র রাখা অপরাধে অপ্রুচাই মারমা বিরুদ্ধে মামলা থানা প্রক্রিয়াধীন বলে জানান।

[recent_tabs]