, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 73%

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাছের ডাল চাপায় প্রাণ গেল ১২ বছরের নিশিত দেবের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গাছের ডাল ভেঙে শরীরে পড়ে নিশিত দেব (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার উত্তর পারুয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে একটি গাছের নিচে সমবয়সী শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল নিশিত। এ সময় হঠাৎ গাছের একটি ভারী ডাল ভেঙে তার শরীরের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বর্ষাকালে ঝুঁকিপূর্ণ গাছের ডাল নিয়মিত অপসারণ এবং জনবহুল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ইতি/

  • সর্বশেষ
  • পঠিত