আগামী ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ সরকারি ছুটি থাকবে।
এর পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকলেও, ওই দিন এক দিনের ক্যাজুয়াল (ঐচ্ছিক) ছুটি গ্রহণ করলে ৫ আগস্টের সরকারি ছুটির সঙ্গে ৭ আগস্ট (শুক্রবার) ও ৮ আগস্ট (শনিবার)-এর সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা চার দিনের অবকাশ উপভোগ করা সম্ভব হবে।
ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মাত্র এক দিনের ক্যাজুয়াল ছুটি ব্যবহার করেই ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত ধারাবাহিক চার দিনের ছুটির সুযোগ পাবেন।
ইতি/
