, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

আগুনের জবাবে পাল্টা আগুনের নির্দেশ? ট্রাইব্যুনালে ফোনালাপ

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ–অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে পাল্টা সহিংসতার নির্দেশ দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একাধিক ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার ট্রাইব্যুনাল–২-এ যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন জানান, ২০২৪ সালের ১৯ জুলাই ওবায়দুল কাদের ও হাছান মাহমুদের সঙ্গে কথোপকথনে আন্দোলনকারীদের বাড়ি, গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা হামলার বিষয়ে নির্দেশনার কথা উঠে আসে।

রাষ্ট্রপক্ষ আরও জানায়, ওই সময় আন্দোলনকারীদের জমায়েত নিয়ন্ত্রণে র‍্যাব, বিজিবি ও প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছিল।

এ ছাড়া আন্দোলনের সময় সংঘর্ষের খবর প্রচারকারী টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধের বিষয়ে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও ওবায়দুল কাদেরের কথোপকথনও আদালতে উপস্থাপন করা হয়।

প্রসিকিউশনের দাবি, এসব অডিও সরকারি সংস্থা থেকে সংগ্রহ করা হয়েছে এবং সিআইডির ফরেনসিক পরীক্ষায় এর সত্যতা যাচাই করা হয়েছে। তবে ফোনালাপে উত্থাপিত অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা বিচারিক প্রক্রিয়াতেই নির্ধারিত হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত