, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 84%

কর্ণফুলী নদীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের নতুন ফিশারিঘাট এলাকায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, জোয়ারের পানিতে ভেসে আসার পর মরদেহটি নদীর তীরে আটকে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সেটি উদ্ধার করে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের বাম পা ভাঙা এবং গোড়ালির কাছে আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে দেখা গেছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মরদেহ উদ্ধারের ঘটনায় এরই মধ্যে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে নৌ পুলিশ। আঘাতের চিহ্নের প্রকৃত কারণ ময়নাতদন্তের পর স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত