, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 92%

চট্টগ্রামের সিভিল সার্জন পদে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজেদুর রহমানকে।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. জাহাঙ্গীর আলমকে চট্টগ্রামের সিভিল সার্জন পদ থেকে সরিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে ওএসডি করা হয়েছে।

অন্যদিকে, ডা. মোহাম্মদ সাজেদুর রহমানকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি করে চট্টগ্রামের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৫ আগস্ট থেকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

নতুন দায়িত্বে ডা. সাজেদুর রহমানের যোগদানের মধ্য দিয়ে চট্টগ্রাম জেলা স্বাস্থ্য প্রশাসনে এই পরিবর্তন কার্যকর হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত