, |

চট্টগ্রাম - 🌤️ 27° সে. | 💧 আদ্রতা 96%

চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি গঠনে আগামীকাল মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে কর্মরত অনলাইন গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য ও সংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে আগামীকাল।

আগামী ২২ আগস্ট শনিবার সন্ধ্যা ৭টায় নগরের ক্লাবটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সভায় নতুন কমিটি গঠন, সংগঠনের সাংগঠনিক কাঠামো এবং অনলাইন গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বার্থ ও অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

চট্টগ্রামে কর্মরত অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিক ও সংবাদকর্মীদের সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, সভার আহ্বায়ক ও অনলাইন সংবাদকর্মী স ম জিয়াউর রহমান।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সব অনলাইন গণমাধ্যমকর্মীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত