, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 86%

বোয়ালখালীতে জালে আটকা ১২ ফুটের অজগর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

বোয়ালখালীতে নিরাপত্তা জালে আটকে পড়া প্রায় ১৪ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সাপটির দৈর্ঘ্য আনুমানিক ১২ ফুট। এটি বার্মিজ অজগর (burmise python) প্রজাতির বলে জানিয়েছেন উদ্ধারকারীরা

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ গ্রামের বটতল এলাকার একটি বাগানে সাপটি নিরাপত্তা জালে আটকে পড়ে।

খবর পেয়ে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। দলের সদস্য আমীর হোসাইন শাওন জানান, সকাল সাড়ে ১০টার দিকে জাল কেটে অজগরটিকে নিরাপদে বের করা হয়।

তিনি বলেন, উদ্ধার করা অজগরটির ওজন আনুমানিক ১৪ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১২ ফুট। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে পরে সাপটিকে ওই এলাকার একটি কৃষিজমিতে অবমুক্ত করা হয়েছে।

উদ্ধারকারীরা জানান, বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট উদ্ধারকারী দল বা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা উচিত। অজগরসহ বন্যপ্রাণীকে আঘাত না করে নিরাপদে উদ্ধারের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তারা।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত