রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে দায়িত্ব পালনকালে বিমানবাহিনীর একটি পিকআপ দুর্ঘটনায় তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে
সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে তৃতীয় টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। নিয়মিত দায়িত্ব পালনের সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন বিমানবাহিনী সদস্যের মৃত্যু হয়।
নিহতরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও ল্যান্স করপোরাল জুবাইদুল।
আহত চার সদস্যের মধ্যে করপোরাল মাহবুব ও এলএসি আহাদের অবস্থা গুরুতর বলে পুলিশের দুর্ঘটনা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হয়েছেন। আহত ও নিহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরবর্তী কার্যক্রমের জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিনজনই বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
ইতি/
