, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 88%

ফটিকছড়িতে ১৯ বছরের গৃহবধূর মৃত্যু, স্বামীসহ দুজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী মারুফ পারভেজসহ দুজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন নিহতের মা। মামলায় অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেহার মরদেহ উদ্ধার করে।

নিহত নেহা ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজু সুলতানের বাড়ির লোকমান হাকিমের মেয়ে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, নেহার মা রুপা আকতার বাদী হয়ে মামলাটি করেছেন। এতে তাঁর মেয়ের মৃত্যুর ঘটনায় স্বামী মারুফ পারভেজসহ দুজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত কয়েকজনকেও আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে বুধবার (২ সেপ্টেম্বর) সকালে নেহার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি রবিউল আলম খান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত