, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

জাহিদ চৌধুরীর উপস্থিতিতে উৎসবমুখর লোহাগাড়ার ফুটসাল ফাইনাল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃ লোহাগাড়া ডায়নামিক ফুটসাল ফুটবল লীগ-২০২৬’-এর ফাইনাল ম্যাচ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইনালকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পাশাপাশি দর্শকদের উপস্থিতি ও উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এটিএম জাহিদ চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও লোহাগাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগঠক মিজানুর রহমান নিশান এবং লোহাগাড়া উপজেলা ছাত্রদলের নেতা মোহাম্মদ মারুফ।

আয়োজকদের ভাষ্য, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, স্থানীয় পর্যায়ে ফুটবলচর্চা বাড়ানো এবং নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এ লীগের অন্যতম উদ্দেশ্য।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। এ সময় অতিথিরা খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত