, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 63%

চট্টগ্রামে চোরাই কয়লাসহ দুটি কাঠের বোট জব্দ কোস্ট গার্ডের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই কয়লাসহ দুটি কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, অভিযানে সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ টন খনিজ কয়লা উদ্ধার করা হয়। জব্দ করা কয়লার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত দুটি সাম্পান বোটও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা কয়লা ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত