, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 59%

আকবরশাহে চেকপোস্টে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে বায়েজিদ লিংক রোডের ৬ নম্বর ব্রিজ চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবু মুসা ওরফে রফিক (২৬), জানে আলম (২৭) ও মো. ইয়াছের (২৫)। পুলিশ জানিয়েছে, তাঁদের সবার ঠিকানা কক্সবাজারের উখিয়ার বালুখালী-২ এলাকার রোহিঙ্গা ক্যাম্প-১১।

আকবরশাহ থানা পুলিশ জানায়, চেকপোস্টে দায়িত্ব পালনের সময় তিনজনের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাদের থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত