, |

চট্টগ্রাম - 🌤️ 32° সে. | 💧 আদ্রতা 58%

কক্সবাজার সৈকতে গোসলে নেমে তরুণ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সমুদ্রসৈকতের সি-গাল পয়েন্টে গোসলে নেমে সিদ্দিক (১৭) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন। একই সময়ে সাগরে গোসল করতে গিয়ে বিপদে পড়া আরও এক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে সি-গাল পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাইফগার্ড দলের দলনেতা ওসমান গণি।

লাইফগার্ড সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে আলগণি রেস্টুরেন্টের কলাতলী শাখার তিন কর্মী হোটেল সি-গাল পয়েন্ট সংলগ্ন সৈকতে গোসল করতে নামেন। প্রায় এক ঘণ্টা পর সকাল সাড়ে ৬টার দিকে তাদের মধ্যে সিদ্দিক সাগরে নিখোঁজ হন।

নিখোঁজ সিদ্দিকের বয়স ১৭ বছর। তার ঠিকানা টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লক বলে জানা গেছে।

এদিকে, একই সময়ে সাগরে গোসল করতে নেমে বিপদে পড়া অপর এক পর্যটককে উদ্ধার করেন লাইফগার্ড সদস্যরা। পরে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

লাইফগার্ড দলনেতা ওসমান গণি জানান, নিখোঁজ তরুণকে উদ্ধারে সাগরে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত