চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হালদা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার ধলই ইউনিয়নের সেকান্দর পাড়ার গোমস্তের বাড়িসংলগ্ন নদীর অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মাসুক ঘটক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এখনও ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।
ইতি/
