মীর আসলাম ঃ
রাত গেছে দিনও শেষ হতে চলেছে। দেখা মিলছে না শাহেদের। এই অপেক্ষার ক্ষণ গননা কখন শেষ হবে কেউ জানে না। তবুপ্রবাসী শাহেদ এর জন্য যতদিন প্রয়োজন অপেক্ষায় থাকবে শাহেদের পরিবার ও রাউজানের উরকিরচরের মানুষ।
রাউজান উপজেলার উরকিরচর গ্রামের মোহাম্মদ শাহেদ প্রকাশ বাবু(৩৮) নামের এই প্রবাসী হালদা(পুরানো হালদা) নদীতে নৌকা উল্টে নিখোঁজ হয়েছে ৭ আগস্ট সোমবার সন্ধ্যায়। ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন তার সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে আসছে এখন পর্যন্ত। গ্রামের এক দানশীল পরিবারের সন্তান প্রবাসী শাহেদ। তার বাবা প্রয়াত সিআইপি হাজী ইউছুপ ছিলেন একজন দানবীর ও সমাজ সেবক। ৮ আগস্ট মঙ্গলবার সকালে শাহেদের পরিবারকে শান্তনা দিতে তার গ্রামের বাড়িতে ছুটে আসেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি পরিবারের সদস্যদের বসে শান্তনা দেন। ধর্য্য করতে বলেন। হালদা পাড়ে গিয়ে ঘটনাস্থল দেখেন এবং উদ্ধার অভিযানে থাকা লোকজনের সাথে কথা বলেন।
স্থানীয়রা বলেছেন তারা নিখোঁজ শাহেদের সন্ধান পেতে যতদিন সম্ভব অভিযান চালাবেন। তাদের একটাই চাওয়া যেকোনো অবস্থায় শাহেদকে পাওয়া।
ওই গ্রামের বাসিন্দা মহিউদ্দিন চৌধুরী জানিয়েছেন নিখোঁজ শাহেদ তিন বন্ধুকে সাথে নিয়ে সোমবার বিকালে গ্রামের পাশের হালদা নদীর অপর পাড়ে নৌকাযোগে হাটহাজারী উপজেলার বাড়িঘোনা এলাকায় গিয়েছিলেন। সেখানে ছিল শাহেদ এর মৎস্য ঘের। সন্ধ্যার দিকে একই নৌকায় বাড়িতে ফিরে আসার সময় নদীর স্রোতের টানে তাদের নৌকাটি একটি ব্রিজের খুঁটির সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়। এসময় তিন বন্ধু সাঁতরিয়ে ডাঙ্গায় উঠতে পারলেও হতভাগ্য শাহেদ উঠতে পারেনি। এই ঘটনার সংবাদ পেয়ে এলাকার মানুষ যার যার মত করে তার সন্ধানে নদীতে নামে। সর্বশেষ সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে যোগদেয়। খবর নিয়ে জানা যায় এই রির্পোট লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
শাহেদ তুমি কোথায় দেখা দাও : তোমার জন্য আমরা আপেক্ষায় আছি
- লন্ডনে সিলেট-চট্টগ্রাম ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ
- ড. ইউনূসের বিরুদ্ধে তদন্ত দাবি
- চট্টগ্রামে ১৫ আগস্টের জমায়েত আটক ১৫
- ট্রাম্পের হুমকির জবাব—‘পা ভেঙে দেব’
- মিরসরাইয়ে পুলিশের ধাওয়ায় খাদে মাইক্রোবাস মিলল মাদকের চালান
- চট্টগ্রামে গ্যাস সরবরাহ বাড়লেও কাটেনি সংকট
- অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে
- কম দামের সুবিধা হারাচ্ছে বাংলাদেশি পোশাক
- গ্যাস-বিদ্যুৎ সংকটের পূর্ণ সমাধানে আরও দুই বছর
- চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে সাগরে পড়ে নাবিক নিখোঁজ
- সিআরবির লাল ভবনে মোবাইল নেটওয়ার্ক নেই
- বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় বাংলাদেশের
- সাগরতীরে বেরিয়ে এসেছে সাবমেরিন কেব্ল ঝুঁকিতে সন্দ্বীপের বিদ্যুৎ
- বিগ টিকেটে ১ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি প্রবাসী
- প্রশাসনের জেল-জরিমানা তোয়াক্কা করছে না : কুতুবদিয়ায় ফসলী জমির মাটি কেটে বিক্রি
- “চান্দগাঁও থানার অভিযানে ছিনতাইকারী, অপহরণকারী ও নিষিদ্ধ সংঘঠনের সদস্য গ্রেফতার”
- উরুগুয়ের বিপক্ষে ভিনিসিয়ুসকে হারালো ব্রাজিল
- রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি, উপ কমিটিসমূহ এবং ফেয়ার অর্গানাইজিং কমিটির সভা অনুষ্ঠিত
- হেলাল আকবর চৌধূরী বাবরের উত্থান ও কী তার সাফল্যের চাবিকাঠি?
- রেলস্টেশন থেকে কলাতলী হোটেল পর্যন্ত জনপ্রতি টমটম ভাড়া ৫০ টাকা
- প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে ব্যাখ্যা দিল ভারত
- এস আলম মুক্ত হলো আরও একটি ব্যাংক
- নব গঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটিকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় বিএনপির আনন্দ মিছিল
- কুতুবদিয়ায় রাতের আঁধারে অবৈধভাবে ফসলী জমির মাঠি কাটার দায়ে ১জনকে ১০দিনের কারাদণ্ড
