Tuesday, June 23, 2026

সন্দ্বীপে উন্নয়নমূলক স্মারক ′হৃদয়ে সন্দ্বীপ′ মোড়ক উন্মোচন করেছেন এমপি মিতা


সাইফুল ইসলাম ইনসাফ সন্দ্বীপ, চট্টগ্রামঃ

“উন্নয়ন ও অগ্রযাত্রায় সন্দ্বীপ” শীর্ষক উন্নয়নমূলক স্মারক “হৃদয়ে সন্দ্বীপ” মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর সন্দ্বীপ উপজেলা পরিষদ কবি আব্দুল হাকিম অডেটোরিয়ামে মোড়কটি উন্মোচিত হয়। অনুষ্ঠানে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খিসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন, সরকারি হাজী এবি কলেজ অধ্যক্ষ ফজলুল করিম, সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি রহিম মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন বেদন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মাহফুজুর রহমান মিতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুরো বাংলাদেশের সর্বত্রই প্রভূত উন্নয়ন করেছেন। বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তারই ধারাবাহিকতায় পুরো সন্দ্বীপে তিনি উন্নয়ন করেছেন। দেশের প্রতিটি খাতের অভূতপূর্ব উন্নয়ন অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে টানা চতুর্থ বারের মতো নির্বাচিত করতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন মাহফুজুর রহমান মিতা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সন্দ্বীপের স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ , সুশীল সমাজ ও সাধারণ জনগণ।

  • সর্বশেষ
  • পঠিত