
নিজস্ব প্রতিবেদক
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আর্থ মানবতার সেবায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সব সময় অগ্রনী ভূমিকা পালন করে আসছে। সিএসআর(কর্পোরেট সোশ্যাল রেসপনসেবলিটি) কার্যক্রমের অংশ হিসেবে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, পটিয়া শাখার উদ্যোগে ১৮ ও ১৯ সেপ্টেম্বর, ২০২৩ইং ২(দুই) দিন ব্যাপী বন্যায় ক্ষতিগ্রস্থ ৩০০ পরিবারের মাঝে ত্রান বিতরণ কার্যক্রম শুরু করে।
পটিয়া শাখার শাখা ব্যবস্থাপক জনাব মো নুরুল কবিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছনহরা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আবদুর রশিদ দৌলতী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের ইউপি সদস্যগন ও স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ । সভায় সম্মানিত অতিথিবৃন্দ এসআইবিএল এর সামগ্রিক ব্যাংকিং সেবা ও আর্ত মানবতার কল্যাণে সিএসআর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং উপস্থিত সবাইকে এসআইবিএল এর ব্যাংকিং কার্যক্রম এর সাথে সম্পৃক্ত থাকার সবিনয় অনুরোধ জানান।

