
রনি পারভেজ (চট্টগ্রাম)
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি (উত্তর-দক্ষিণ) কর্তৃক নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মামলার এজাহারনামীয় আসামী জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূইয়া (৫২) তিন পুলের মাথা, জুবলি রোড এলাকা হতে আটক।
অদ্য ০৯/১০/২০২৩ ইং তারিখ ডিবি (উত্তর ও দক্ষিণ) কর্তৃক তিন পুলের মাথা, জুবলি রোড এলাকায় অভিযান চালিয়ে ০২.১৫ ঘটিকার সময় সিএমপির চান্দগাঁও থানার মামলা নং ৪৩, তারিখ: ২৬/০৯/২৩ খ্রি. এর এজাহার নামীয় আসামি মকবুল আহমদ ভূইয়া(৫২), পিতা: জাফর আহম্মদ, সাং- জগন্নাথ ইউপি, থানা চৌদ্দগ্রাম, জেলা: কুমিল্লা, বর্তমানে: নন্দনকানন, ০২ নং গলি, ওয়াহেদের বাসা, থানা: কোতোয়ালি, সিএমপি চট্রগ্রাম কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক।

