Tuesday, June 23, 2026

চকরিয়া পুকুরে ডুবে নিজের আকিকার দিনে শিশুর মৃত্যু

এম.এস.এ সোহেল আরমান,

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বাজারপাড়া এলাকায়
নিজের আকিকার দিনেই পুকুরে ডুবে আফিফা আফরিন ইসমাম (৭) শিশুর মৃত্যু হয় শুক্রবার(১৩ অক্টোবর)সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া আফিফা ওই এলাকার হেফাজতুর রহমানের মেয়ে।
আফিফা আফরিন ইসমাম (৭) ও মো. ইশরাক (৫) দুই ভাই-বোন। তাদের আকিকা উপলক্ষে আত্মীয়স্বজনকে দাওয়াত দেওয়া হয়। সকালে তিনটি ছাগল জবাই করে রান্নার প্রস্তুতিও চলে। পরিবারের সবার মাঝে চলছে আনন্দের বন্যা। এ সময় খবর এল ঘরের পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে আফিফা। মুহূর্তে পুরো আনন্দ বিষাদে রূপ নিল।

এ সময় আফিফার প্রতিবেশী, মা-বাবা, বেড়াতে আসা আত্মীয়স্বজন ও এলাকার লোকজনের কান্নায় এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে উঠে। পুরো এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।

ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দিন আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে দুই ভাইবোনের আকিকা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন চলছিল। এ সময় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আফিফা মারা যায়। ঘটনাটি হৃদয়বিদারক। তাকে বিকালে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত