, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

কুতুবদিয়া উপজেলা যুবলীগের নব গঠিত কমিটিকে সংবর্ধনা

আজিজুল হক (আজিজ) কুতুবদিয়া

কুতুবদিয়া উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির চার নেতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে চারটায় এই চার নেতা কক্সবাজার থেকে বড়ঘোপ স্টিমারঘাটে পৌঁছালে সেখানে যুবলীগের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীরা ভিড় জমায় ও ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

পরে, বিভিন্ন স্লোগানে স্লোগানে স্টিমারঘাট থেকে একটি বিশাল শোডাউন উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগের নবগঠিত কমিটির নেতারা।

সংবর্ধিতরা হলেন নবগঠিত কমিটির সভাপতি আবু জাফর সিদ্দিকী, সহ সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম এবং সাংগঠনিক সম্পাদক জুনাইদুল হক।

এসময় নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুবলীগের সকল নেতাকর্মীকে সোচ্চার থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান নবগঠিত কমিটির নেতারা।

এছাড়া, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত