Tuesday, June 23, 2026

খাগড়াছড়িতে বিদেশি সিগারেটসহ এক চোরাকারবারি আটক

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি:

শারদীয় দুর্গাপুজা ও প্রবারনা পুর্ণিমা উৎসবকে ঘিরে খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক চলমান অভিযানের অংশ হিসেবে খাগড়াছড়িতে বিদেশি সিগারেটসহ মো. সিদ্দিক (২৩) নামে এক চোরাকারবারি আটক করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে খাগড়াছড়ি বাস টার্মিনাল থেকে তাকে আটক করা হয়।

বিদেশি সিগারেটসহ পুলিশের হাতে আটক মো. সিদ্দিক ভোজপুরি থানাধীন রাজারহাট পৌরসভার পশ্চিম সুয়াবিল এলাকার বাসিন্দা মো. আজহারের ছেলে।

জানা গেছে, সরকারি শুল্ক কর ফাঁকি দিয়ে খাগড়াছড়ির পানছড়ি সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী সিগারেট চোরাচালানের মাধ্যমে সংগ্রহ চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য খাগড়াছড়ি বাস টার্মিনালে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনের হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টীম অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। পরে তার কাছে থাকা
থাকা প্লাষ্টিকের বস্তায় থাকা মন্ড স্ট্রবেরী ৫৩ কার্টুন ও মন্ড গ্রীন এপেল ২২প্যাকেট বিদেশী সিগারেট জব্দ করে। যার আনুমানিক বাজার মুল্য ১ লক্ষ ৫০হাজার টাকা।

শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোন পন্য প্রবেশ করতে দেয়া হবেনা জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, মাদক ও চোরাকারবারীদের লাগাম টেনে ধরা হবে। চারাচালান রোধে খাগড়াছড়ি জেলা পুলিশের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পঠিত