কেন্দ্র ঘোষিত ৭২ ঘন্টা সর্বাত্মক অবরোধ সফল করার আহবান জানিয়ে সন্ধ্যায় মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। মিছিলটি ইস্পাহানি রেলগেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটিগেইট এ কে খান মোড়ে শেষ হয়।মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী মুহাম্মদ নজরুল ইসলাম বলেন-২৮ অক্টোবর জাতীয় মহাসমাবেশসহ ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশের আপামর জনগণের প্রতিনিধিত্বশীল সংগঠন জামায়াত, বিএনপি ও সমমনা জোট, চরমোনাই, এলডিপি, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চসহ সকল গণতান্ত্রিক শক্তি নিশিরাতে ক্ষমতা দখলকারী ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারকে ‘নো’ বলে দিয়েছে। এ সরকারের আর এক মুহুর্তও ক্ষমতায় থাকার অধিকার নেই। অবিলম্বে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যান।
তিনি বলেন দুর্নীতি, লুটপাট ও বিদেশে অর্থ পাচারের উন্নয়নের নামে যে সরকার চাল, ডাল, আলু, পেয়াজসহ নিত্যপন্যের দাম সিণ্ডিকেটের হাতে ছেড়ে দিয়ে জনদুর্ভোগ বাড়ায় তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই।তিনি ৭২ ঘন্টার সর্বাত্মক অবরোধ সফল করার জন্য নগরবাসীকে উদাত্ত আহ্বান জানান।
সমাবেশে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি এফএম ইউনুস , মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান সহ নগর ও থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৭২ ঘন্টার সর্বাত্নক অবরোধ সফল করুন.. মুহাম্মদ নজরুল ইসলাম।
- শাহ আমানত বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণ উদ্ধার
- প্রবারণা পূর্ণিমায় আলোকিত চট্টগ্রাম
- চসিকের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত হোসেন
- চট্টগ্রামে এলপিজির বাজারে অস্থিরতা
- চাকসুর কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন
- ফটিকছড়িতে নবজাতকের দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন
- চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা
- হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- নাস্তা নিয়ে কলহের জেরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু চমেকে
- শেষ হলো চাকসুর মেয়াদ
- জনবল সংকটে চট্টগ্রামের সাইবার পুলিশ সেন্টার
- চুয়েটের সংকট নিরসনে ইউজিসির ছয় সদস্যের পরামর্শক কমিটি
- মার্কিন গমের বিশাল চালান এলো চট্টগ্রাম বন্দরে
- বাংলাদেশে চীনা ব্যাংক আনার উদ্যোগ
- কাপ্তাই হ্রদের মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি
- চট্টগ্রামে আট দিনে রেকর্ড বৃষ্টি, প্রকৃতি কি দিচ্ছে নতুন বার্তা?
- মানিকছড়িতে তারুণ্যের উৎসব উদযাপন
- কৃষি কয়েকগুন উৎপাদন বৃদ্ধি করতে সরকারের পাশাপাশি এনজিওগুলো কাজ করে যাচ্ছে
- প্রাথমিকে ৩২ হাজারের বেশি প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু
- উরুগুয়ের বিপক্ষে ভিনিসিয়ুসকে হারালো ব্রাজিল
- প্রশাসনের জেল-জরিমানা তোয়াক্কা করছে না : কুতুবদিয়ায় ফসলী জমির মাটি কেটে বিক্রি
- রীমার সেই প্রিয় শখের পুরুষ গ্রেপ্তার
- “চান্দগাঁও থানার অভিযানে ছিনতাইকারী, অপহরণকারী ও নিষিদ্ধ সংঘঠনের সদস্য গ্রেফতার”
- রেলস্টেশন থেকে কলাতলী হোটেল পর্যন্ত জনপ্রতি টমটম ভাড়া ৫০ টাকা
- হেলাল আকবর চৌধূরী বাবরের উত্থান ও কী তার সাফল্যের চাবিকাঠি?
