
রিপোর্টারঃ মুহাম্মদ সাহেদ হাসান তালুকদার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা (এম.পি)’র নিকট রাউজানের ১টি উপজেলা, ১টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন সহ সর্বমোট আওয়ামী লীগের ১৬টি স্থায়ী দলীয় কার্যালয়ের দলিল হস্তান্তর করলেন, রাউজানবাসীর অভিভাবক মাননীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি, জননেতা এ.বি.এম. ফজলে করিম চৌধুরী (এম.পি)।
রাউজান উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়, রাউজান পৌরসভা আওয়ামীলীগের কার্যালয় ও ১নং হলদিয়া ইউনিয়ন, ২নং ডাবুয়া ইউনিয়ন, ৩নং চিকদাইর ইউনিয়ন, ৪নং গহিরা ইউনিয়ন, ৬নং বিনাজুরী ইউনিয়ন, ৭নং রাউজান ইউনিয়ন, ৮নং কদলপুর ইউনিয়ন, ৯নং পাহাড়তলী ইউনিয়ন, ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন,১২নং উরকিরচর ইউনিয়ন, ১৩নং নোয়াপাড়া ইউনিয়ন, ১৪নং বাগোয়ান ইউনিয়ন, ১৫নং নোয়াজিশপুর ইউনিয়ন সহ উপজেলা ও পৌরসভা এবং প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগের স্থায়ী কার্যালয় করেছেন।
যিনি ফুলের মতো করে গড়ে তুলেছেন রাউজান উপজেলাকে, যার হাত ধরে বাংলাদেশ আওয়ামীলীগ রাউজান উপজেলা এবং অঙ্গ সংগঠনকে শক্তিশালী করে তুলেছেন। বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে উত্তর চট্টগ্রামে অবস্থিত রাউজান উপজেলা কে সাজিয়ে গুছিয়ে রেখেছেন রাউজানের (এম.পি), রাউজান উপজেলা কে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলেছেন। ১৯৯৬ সাল থেকে টানা আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে অনুমোদন পেয়েছেন, রাউজানের অভিভাবক জননেতা এবিএম ফজলে করিম চৌধুরী (এম.পি) যার কার্যক্রম প্রশংসনীয়।

